সিংহবাহিনী..
মাঝরাস্তার রাতে থেমে গেল চাঁদ ,কার চিত্কার !
চাপা পড়ে গেল ,চাকার আড়ালে ?!
... সিংহবাহিনী ...।।
আমাদের শহরে বৃষ্টি হয়ে গেল। ....
ধুয়ে গেল ক্লেদপথ তবু দিনশেষে ,,
একফোঁটা রক্ত কি মিশে গেল জলে ?!
... সিংহবাহিনী ...।।
লেখা হল কবিতায়, মাটির গন্ধ বুকে
সাঁওতাল মেয়ে ওই,,,,কার মৃতদেহ ঝোলে !!!
একবুক অপমান ...?!
... সিংহবাহিনী ...।।
তোমাদের উত্সব শহর ভেসে গেল আলোর বন্যায় ,,
মাটির উদ্বোধন ..মাটির বিসর্জন ..
আর সেই ক্লেদ্পথ ,চাকার আড়াল ..(আর)
একবুক অপমান ..
ফিরে এলো সেই ....!!!!!
... সিংহবাহিনী ...।।